ফিরে আসার পর বিষণ্ন সাংবাদিক উৎপল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৭, ০২:৩৮আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ০৩:৫৪

উৎপল দাস নিখোঁজের দুই মাস ১০ দিন পর ফিরে এসেছেন সাংবাদিক উৎপল দাস। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে তাকে পাওয়া যায়। এরপর বাংলা ট্রিবিউনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় উৎপলের। এরইমধ্যে পুলিশ তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এ সময় তার চেহারায় পরিবর্তন ছিল লক্ষ্যণীয়। মুখে দাঁড়ি, গোঁফ ছাঁটাই করা, মাথায় ছোট চুলের উৎপলকে দেখতে পেয়েছেন থানায় ভিড় করা সংবাদকর্মীরা। কপালে ব্রণের দাগ দেখা গেছে। চেহারা ছিল বিষণ্ন। তবে ঢাকা থেকে বন্ধু সংবাদকর্মীরা ফাঁড়িতে পৌঁছানোর পর তিনি কিছুটা আশ্বস্ত হন।

উৎপল দাস

উৎপল দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জে ভুলতা আসি। বাড়ি যাওয়ার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল এখান থেকে। তবে গাড়ির টিকিট পাইনি। এরপর রূপগঞ্জ পুলিশ আমাকে থানায় নিয়ে এসেছে।’

এখন কেমন আছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ভালো আছি, দেখলে বুঝবেন।’

উৎপল দাস

নারায়ণগঞ্জ এসে কিছু খেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পানি খেয়েছি। ক্ষুধা নাই।’

বাড়ি যাবার টাকা আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘পকেটে যে ৩০০ টাকা ছিল, সেটাই আছে। টাকা লাগবে না।’

উৎপল দাস

উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাজধানী থেকে নিখোঁজ হয়েছিলেন সাংবাদিক উৎপল দাস। উৎপল ঢাকার ফকিরাপুল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার রাধানগরে। নিখোঁজের ঘটনায় গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করা হয় তার পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষে।

/এআরআর/আরজে/এমপি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান