মুবাশ্বার 'মেন্টালি শকড'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৭, ০৯:৩৪আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১৩:২৪

সিজার

নিখোঁজ হওয়ার ৪৪ দিন পর বাড়ি ফিরে এসেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক মুবাশ্বার হাসান সিজার। তবে তিনি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন বলে জানিয়েছেন তার বোন তামান্না তাসমিন। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে বাংলা ট্রিবিউনকে তামান্না বলেন, ‘ভাইয়া মেন্টালি শকড, ট্রমাটাইজড।’

সিজার কখন ফিরেছেন জানতে চাইলে তামান্না বলেন, ‘রাত ১টা-পৌনে ১টার দিকে ভাইয়া বাসায় ফিরেছে। সিএনজিতে করে বাসায় পৌঁছেছে। ওর কাছে টাকা ছিল না, আমরা ভাড়া দিয়েছি। এয়ারপোর্ট রোড থেকে বাসায় এসেছে সে।’

এতদিন সিজার কোথায় ছিলেন, কী অবস্থায় ছিলেন জানতে চাইলে তামান্না বলেন, ‘আমরা এখনও তার সঙ্গে ডিটেইল কথা বলিনি। সে মেন্টালি শকড, ট্রমাটাইজড।’

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান শুক্রবার সকালে বাংলা ট্রিবিউনকে বলেন, 'উনি নিজে নিজে কাল রাতে ফেরত এসেছেন। আমরা শুনেছি। তার স্বজনদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তার সঙ্গে আমরা পরে কথা বলবো।'

এর আগে মুবাশ্বারের বাবা মোতাহার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুবাশ্বারকে কে বা কারা, কোথায় নিয়ে গিয়েছিলো সে ব্যাপারে ও কিছু বলেনি।’ তিনি জানান, বৃহস্পতিবার রাতে কে বা কারা মুবাশ্বারকে রাজধানীর বিমান বন্দর এলাকায় নামিয়ে দিয়ে যায়। পরে সেখান থেকে একটি সিএনজি নিয়ে বাসায় পৌঁছেছেন তিনি।

মুবাশ্বারের বোন তামান্না তাসমিন ফেসবুকে নিজের ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন, 'আল্লাহতা’লার অশেষ রহমতে গতকাল দিবাগত রাত ১টায় আমার ভাইয়া সুস্থ অবস্থায় বাসায় ফিরেছে!'

উল্লেখ্য, নর্থ সাউথ ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড স্যোশিওলজি বিভাগের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজার গত ৭ নভেম্বর বিকাল থেকে নিখোঁজ ছিলেন। তার খোঁজ জানতে ঢাকার খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা বাবা। তবে মুবশ্বার নিখোঁজের পর কোনও মুক্তিপণ বা চাঁদা দাবি করেনি কোনও সংঘবদ্ধ চক্র।

আরও পড়ুন- ৪৪ দিন পর ফিরলেন নর্থ সাউথের শিক্ষক মুবাশ্বার

/এআরআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত