ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা দু’দিন ধরে নিখোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৭:৫২

নাজমুল ইসলাম সৈকত

নাজমুল ইসলাম সৈকত নামে ব্র্যাক ব্যাংকের এক  কর্মকর্তাকে দু’দিন ধরে খুঁজে পাচ্ছে না তার পরিবার। এ ঘটনায় গতকাল বুধবার তার স্ত্রী তামান্না খান বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি করেছেন (জিডি নম্বর-১১৪৩)। সৈকত ব্যাংকটির শ্যামলী শাখায় সিনিয়র অফিসার (সেলস অ্যান্ড সার্ভিস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই বারিক কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

সৈকতের স্ত্রী তামান্না খান জানান, মঙ্গলবার মিরপুর-২ নম্বরের বাসা থেকে বেরিয়ে যথারীতি অফিসে যান সৈকত। দুপুরে অফিস থেকে বেরিয়ে বসুন্ধরা সিটিতে যান। সেখান থেকে নিকেতনে অবস্থিত ব্র্যাক ব্যাংকের সেলস কার্যালয়ে যান। এরপর থেকে তার সেলফোন বন্ধ পাওয়া যাচ্ছে। সৈকতের গ্রামের বাড়ি বরিশাল।

তিনি আরও জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে সৈকতের সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছে। এরপর থেকে তার ফোন বন্ধ । কেউ তাকে তুলে নিয়ে গেছে কিনা তা তিনি বুঝতে পারছেন না। তার জানা মতে সৈকতের কোনও শত্রু নেই। কেউ তাদের কাছে মুক্তিপণ চেয়ে ফোনও করেননি।

ঘটনার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই বারিক কিবরিয়া জানান, সৈকতকে উদ্ধারের জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছেন তারা। তার মোবাইল লোকেশন বিশ্লেষণ করে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

/এনএল/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা