নিখোঁজ বিএনপি নেতা সৈয়দ সাদাত গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৭, ২৩:০৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৭:১৫

সৈয়দ সাদাত আহমেদ নিখোঁজ থাকার চার মাস আট দিন পর বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ সাদাত আহমেদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত দশটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রামপুরা ব্রিজ থেকে তাকে গ্রেফতার করে। ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবির এই যুগ্ম কমিশনার বলেন, ‘শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে রবিবার সকালে বিস্তারিত জানানো হবে।’
এদিকে, ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, ২০১৫ সালের রমনা থানার নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলা নম্বর ৮। রবিবার সকালে তাকে ওই মামলায় আদালতে পাঠানো হবে।
তবে সাদাতের স্ত্রী লুনা সাদাত আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখনও কোনও খোঁজ পাইনি। পুলিশ আমাদের কিছুই জানায়নি। মিডিয়ায় আমরা শুনছি। আমরাও খোঁজ নিচ্ছি।’ তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ৭/৮ জন মাইক্রোবাসে করে সাদাত আহমেদকে গত ২২ আগস্ট তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনও খোঁজ পাওয়া যায়নি।’
এ বিষয়ে এবিএন গ্রুপের ম্যানেজার নজরুল ইসলাম অভিযোগ করেন, ‘গত ২২ আগস্ট বিকালে সৈয়দ সাদাত আহমেদকে ক্যান্টনমেন্ট থানার বিমানবন্দর সড়ক থেকে অপহরণ করা হয়।’

/এআরআর/ এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম