কল্যাণ পার্টির মহাসচিব একদিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৭:২৮

কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৩১ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারীর আদালত রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আবু জাফর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজের চার মাস পর গত ২২ ডিসেম্বর রাজধানীর শাহজাদপুর এলাকায় সন্ধান পাওয়ার পর এম এম আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়।
গত ২৭ আগস্ট নিখোঁজ হন ২০ দলীয় ঐক্যজোটের শরিক দল কল্যাণ পার্টির এই মহাসচিব। ওই দিন রাজধানীর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারের নিজ বাড়ির পথে রওনা হওয়ার পর আর খোঁজ পাওয়া যায়নি তার। তার ব্যক্তিগত মোবাইল নম্বরও বন্ধ ছিল।

আরও পড়তে পারেন: কল্যাণ পার্টির মহাসচিব আবারও দুই দিনের রিমান্ডে

/টিএইচ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম