ভর্তি জালিয়াতি: ঢাবি’র ১৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত

ঢাবি প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৮, ১৫:৫৮আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৬:১০

জালিয়াতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির অভিযোগে ১৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ। বৃহস্পতিবার পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৫ জন শিক্ষার্থী যারা অসৎ উপায়ে ভর্তি হয়েছে, তাদের বহিষ্কারের ব্যাপারে একটি সুপারিশ সিন্ডিকেটে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত।’
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো -ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের নাভিদ আনজুম তনয়, পদার্থ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মহিউদ্দীন রানা, ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের আবদুল্লাহ আল মামুন। এরা তিন জন জালিয়াত চক্রের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করত। রানা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক ছিল। ঘটনার পর তাকে ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়।

এছাড়া জালিয়াতের অভিযোগে বহিষ্কৃত হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীরা হলো- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাহিদ ইফতেখার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের মো. আজিজুল হাকিম, মনোবিজ্ঞান বিভাগের মো. বায়েজীদ, সংস্কৃত বিভাগের প্রসেনজিৎ দাস, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের ফারদিন আহমেদ সাব্বির, অর্থনীতি বিভাগের মো. রিফাত হোসাইন, ইসলামিক স্টাডিজ বিভাগের রাফসান করিম, বাংলা বিভাগের আখিনুর রহমান অনিক, ইতিহাস বিভাগের টিএম তানভীর হাসনাইন, শিক্ষা ও গবেষণা বিভাগের মুন্সী মো. সুজাউর রহমান ও পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের নাজমুল হাসান নাঈম।

/আরজে/এমও/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম