শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাসহ ‘নিখোঁজ’ তিন জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৮, ২১:৫৩আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২৩:২৭

মোতালেব হোসেন, নাসিরউদ্দিন ও খালেক হোসেন মতিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেন, মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসিরউদ্দিন এবং জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে কিছুদিন বন্ধ থাকা লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেক হোসেন মতিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২১ জানুয়ারি) সন্ধ্যার পর গুলশান ও বছিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শনিবার হাজারীবাগ এলাকা থেকে নিখোঁজ হন শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন। এ ঘটনায় তার ভাই সাহাবুদ্দিন বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এছাড়া, গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিন নিখোঁজ হন। ওই ঘটনায় তার শ্বশুর আব্দুল মান্নান ওইদিনই বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

অন্যদিকে, শনিবার বিকালে গুলশানে নিজ প্রতিষ্ঠান লেকহেড গ্রামার স্কুলের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যায় স্কুলটির পরিচালক খালেক হোসেন মতিনকে।

ডিবির একজন কর্মকর্তা জানান, রাত সাড়ে ৮টার দিকে প্রথমে গুলশান এলাকা থেকে উচ্চমান সহকারী নাসির উদ্দিনক এক লাখ ৩০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। এ টাকা ঘুষের বলে ধারণা করছে ডিবি। পরে নাসিরের সঙ্গে যোগসূত্র থাকায় মোতালেবকেও বছিলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, লেকহেড স্কুলের পরিচালক মতিনের বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: 

শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারীর পর মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা নিখোঁজ

/এনএল/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম