খালেদা জিয়াকে রাখা হয়েছে পুরনো কারাগারের অফিস ভবনে

জামাল উদ্দিন
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪০

ঢাকা কেন্দ্রীয় কারাগার (পুরনো)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাখা হয়েছে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের অফিস ভবনে। মূল ফটক দিয়ে ঢুকে বাম পাশেই সিনিয়র জেল সুপারের অফিস কক্ষ ছিল এটি। সেখানেই তাকে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার দুপুরে পাঁচ বছরের সাজা দেওয়ার পর তাকে সেখানে নেওয়া হয়।

কারা অধিদফতর সূত্র জানায়, পুরনো কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের ভেতরে বামপাশে যে দোতলা ভবনটি রয়েছে, তার নিচতলায় খালেদা জিয়াকে রাখা হয়েছে। সেখানে একসময় সিনিয়র জেল সুপারের অফিস কক্ষ ছিল। দোতলায় জেলারের বাসা ছিল। বর্তমানে সেখানে কোনও এয়ার কন্ডিশন নেই। তবে খাটসহ বিভিন্ন আসবাবপত্র রয়েছে। কাউকে থাকতে হলে যা যা দরকার সবই আছে সেখানে। এর আগে জানা গিয়েছিল তাকে এই কারাগারের ভেতরে নারী সেল এলাকার তিন তলা ভবনের ডে কেয়ার সেন্টারে রাখা হবে। কিন্তু শেষ পর্যন্ত খালেদা জিয়াকে পুরনো কারাগারের অফিস ভবনেই রাখা হয়েছে।

কারা অধিদফতরের ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন্স) তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে কারাগারের মূল ফটকের ভেতরে যে অফিস ভবন রয়েছে, সেখানেই তাকে রাখা হয়েছে। একজন প্রথম শ্রেণির বন্দির যেসব সুবিধা পাওয়ার কথা, সব সুবিধাই তাকে সেখানে দেওয়া হবে।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমাকে তার সঙ্গে কারাগারে থাকার অনুমতি দিয়েছেন আদালত।  

দীর্ঘ ৩৬ বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া এর আগে একবার কারাগারে যান। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেফতার করা হয়েছিল। তখন তাকে জাতীয় সংসদ ভবন এলাকায় স্পিকারের বাসভবনকে সাবজেল ঘোষণা দিয়ে সেখানে রাখা হয়েছিল। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালতের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজা হওয়ার পর তাকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হলো।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম