কারা ফটকে খালেদা জিয়ার আইনজীবীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৯

রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারের ফটকে এসেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা কারা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে আসেন।

কারা ফটকে খালেদা জিয়ার আইনজীবীরা খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে রয়েছেন- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাকির হোসেন ভূঁইয়া ও এসএম জুলফিকার। তারা নাজিমউদ্দিন সড়কে দেওয়া পুলিশের ব্যারিকেডে অপেক্ষা করছেন। এখনও ভেতরে প্রবেশের অনুমতি পাননি তারা।

অপেক্ষারত মাহবুব উদ্দীন খোকন সাংবাদিকদের বলেন, ‘আমরা কারা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে এসেছি। ওনাদের সঙ্গে দেখা করে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার ব্যাপারে আবেদন করব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনি প্রক্রিয়াতে আমরা এগিয়ে যাবো।’

এর আগে, বিকালে খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেছেন তার মেজ বোন সেলিনা ইসলাম ও ছোট ভাই শামীম ইস্কান্দার। এসময় তাদের সঙ্গে আরও ছিলেন শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ও তাদের ছেলে ফায়েক ইস্কান্দার।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়েছে। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে সেখানেই রাখা হয়েছে।
আরও পড়ুন: খাবার নিয়ে কারাগারে খালেদা জিয়ার ভাই-বোন

/আরজে/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের