আজই পাওয়া যাবে খালেদার মামলার রায়ের সার্টিফাইড কপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৩

খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়ের সার্টিফাইড (নকল) কপি আজ বুধবার হাতে পাবেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সার্টিফাইড কপি দুপুরের পর (বিকাল) আমরা হাতে পাবো। এই কপিগুলো ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত থেকে আমাদের দেওয়া হবে।’

খালেদার আরেক আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, ‘আদালত থেকে রায়ের কপি মঙ্গলবার দেওয়ার কথা ছিল। তবে গতকাল আমরা তা পাইনি। আজ দুপুরের পর যদি হাতে পাই তাহলে আগামীকাল বৃহস্পতিবার উচ্চ আদালতে জামিনের আবেদন করবো।’

এর আগে ১২ ফেব্রুয়ারি মামলার রায়ের সার্টিফাইড কপির জন্য ৩ হাজার কপি ফলিও আদালতে দাখিল করেন সানাউল্লাহ মিয়া।

প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। মামলার বাকি আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

/টিএইচ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান