সেই নূরা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৩৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১২

বন্দুকযুদ্ধ

মেরুল বাড্ডায় মাছ বাজারে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় আটক নুরুল ইসলাম নূরা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাড্ডার সাতারকুলে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তার মৃত্যু হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার হাতিরঝিল থেকে আটকের পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। রাতে তাকে নিয়ে ডিবি পুলিশ অভিযানে যায়। বাড্ডার সাতারকুলে পৌঁছানোর পর ডিবির সঙ্গে তার সহযোগীদের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। সেখানেই নুরুল ওরফে নূরা গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় পড়েছিল। পরবর্তীতে বাড্ডা থানার উপপরিদর্শক শামসুল তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে।’

প্রসঙ্গত, গত শনিবার দুপুরে মেরুল বাড্ডার মাছ বাজারে বাশার নামে এক যুবককে গুলি করে পালিয়ে যাওয়ার সময় জনতা নূরুলকে ধাওয়া করে হাতিরঝিল এলাকায় ধরে গণপিটুনি দেয়। এরপর পুলিশ তাকে আটক করে। অপরদিকে গুলিবিদ্ধ বাশার সন্ধ্যা ৬টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন:

রাজধানীতে ‘পুলিশের সোর্সকে’ গুলি করে হত্যা

/এআইবি/এআরআর/এসএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের