প্রতিবেদন দেখে ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৮, ১০:৫৩আপডেট : ০১ মার্চ ২০১৮, ১১:৫৬

ডিআইজি মিজানুর রহমান (ফাইল ফটো) ডিআইজি মিজানুর রহমানের বিষয়ে তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানোর পর তা দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার (১ মার্চ) সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘পুলিশ মেমোরিয়াল ডে ২০১৮’ উপলক্ষে পুলিশ স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিআইজি মিজানের বিষয়ে তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দফতরে জমা হয়েছে। এখন তার শাস্তির বিষয়ে সুপারিশ করে প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর পর আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’

সম্প্রতি মরিয়ম আক্তার ইকো নামে এক তরুণীকে তুলে নিয়ে জোর করে বিয়ে করার অভিযোগ ওঠে ডিআইজি মিজানের বিরুদ্ধে। এ সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে ওই তরুণীর বিরুদ্ধে রমনা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে তাকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে এ নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়। এ অবস্থায় পুলিশ সদর দফতরের নির্দেশে অতিরিক্ত আইজিপি (অর্থ) মইনুর রহমান চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শাহাবুদ্দিন কোরেশী এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসপি মিয়া মাসুদ হোসেন। অভিযোগ ওঠার পরপরই ডিআইজি মিজানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার পদ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, তদন্ত কমিটির প্রতিবেদনে ডিআইজি মিজানের কর্মকাণ্ডকে ‘অসদাচরণ’ হিসেবে উল্লেখ করে বলা হয়—তার এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। একইসঙ্গে ঊর্ধ্বতন একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত বিষয়টি নৈতিক স্খলনও।

 

/এসজেএ/টিআর/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান