রাজধানীতে বাসের ধাক্কায় মেয়ের মৃত্যু, মা আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৮, ২৩:১৮আপডেট : ২৭ মার্চ ২০১৮, ২৩:২২

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মেয়ে নিহত ও মা আহত হয়েছেন। নিহত মেয়ের নাম মিতু আকতার (১২), মা শিরিন বেগম (৪০)। মঙ্গলবার (২৭ মার্চ) এ ঘটনা ঘটে।

মিতু শনির আখরার নলেজ আইডিয়াল হাই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
মিতুর ছোট বোন মিথিলা (৯) জানায়, তাদের বাসা রায়েরবাগ খানকা শরিফ রোডে। বাবা মিজানুর রহমান, মা ও তিন বোন মঙ্গলবার নারায়ণগঞ্জ নানার বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে লেগুনায় বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তারা।
মিথিলা বলে, ‘আমি আর অন্তরা (১৪) আপু বাবার সাথে ছিলাম, মায়ের সাথে ছিল মিতু আপু।’
উদ্ধারকারী মেঘলা পরিবহনের হেলপার আলামিন জানান, রায়েরবাগ হাসেম রোডের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় নারায়ণগঞ্জগামী হিমাচল পরিবহন ধাক্কায় দেয়। এতে তারা দুজন গুরুতর আহত হয়। পরে পথচারীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতলে, সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিতুকে রাত পৌনে ১০টায় মৃত ঘোষণা করেন। আর মা শিরিন বেগমকে ভর্তি করান।

/এআইবি/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান