শিশুসন্তানের সঙ্গে ‘ঘৃণিত’ আচরণ, লন্ডনে বাংলাদেশি মায়ের কারাদণ্ড

মুনজের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য
২৮ মার্চ ২০১৮, ০৫:০৭আপডেট : ২৮ মার্চ ২০১৮, ০৫:৪৯

শিশুসন্তানদের সঙ্গে দণ্ডিত ওই মা যুক্তরাজ্যে দুই বছর বয়সী শিশুসন্তানকে জোর করে তার নিজের বমি খেতে বাধ্য করায় বাংলাদেশি বংশোদ্ভূত এক মাকে ১৬ সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বিচারক ওই নারীর কর্মকাণ্ডকে ‘ঘৃণিত’ ও ‘অসুস্থ আচরণ’ বলে আখ্যায়িত করেন।

জানা গেছে, খাবার খাওয়ানোর একপর্যায়ে শিশুটি বমি করে দেয়। এতে তার মা তাকে জোর করে ওই বমি খেতে বাধ্য করেন। এসময় শিশুটি কাঁদতে থাকলে তেত্রিশ বছর বয়সী ওই মা তাকে মারধর করেন। আর পুরো ঘটনা শিশুটির বাবার গোপনে স্থাপিত ভিডিও ক্যামেরায় রেকর্ড হয়। পরে অভিযোগ ও ভিডিওচিত্রের ভিত্তিতে আদালত এ রায় দেন।

চলতি সপ্তাহে লুটনের একটি আদালত এ রায় দেন। বিচারক রিচার্ড ফস্টাড মামলার রায়ে এ ঘটনাকে ‘ঘৃণিত’ বলে উল্লেখ করেন। ওই নারীর স্বামীর গোপন ক্যামেরায় তাদের লুটনের রান্নাঘরে নির্যাতনের ওই ঘটনাটি ধরা পড়ে। পরে তিনি আদালতের শরণাপন্ন হন।

এ ঘটনার ভিডিওচিত্রটি সামাজিক মিডিয়ায় প্রকাশের পর যুক্তরাজ্যজুড়ে এশিয়ান কমিউনিটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার বিবরণে জানা যায়, ২০১২ সালে বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও বিরোধ চলতে থাকে। ২০১৫ সালের পর ওই দম্পতি আলাদা হয়ে যান এবং তাদের দুই শিশু বাবার সঙ্গে থেকে যায়। শিশুদের মা বাসায় এলেই শিশুরা মায়ের হাতে মারধরের শিকার হতো।

লুটনের আদালত রায়ে বলেন, নারীটি জোরপূর্বক তার দুই বছর বয়সী শিশুকে বমি খেতে বাধ্য করেন। শিশুর প্রতি নির্যাতন ও লাঞ্ছনা, মা হিসেবে অসুস্থ আচরণ, অবহেলা এবং শিশুটিকে অপ্রয়োজনীয় নীতিবিরোধী কষ্ট দেওয়ায় ওই মাকে ১৬ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হলো।

ঘটনাটি ঘটে গত বছরের ২১ জুন। প্রসিকিউটার লোরা ব্লাকব্যান্ড জানান, শিশুটি রান্নাঘরে খেলার মুহূর্তেও মায়ের হাতে নির্যাতিত হয়। এমনকি শিশুটিকে কাঠের চামচ দিয়ে আঘাত করা হয়। মেঝেতে ফেলে আঘাতের কারণে শিশুটি কাঁদতে থাকলে মা কর্কশভাবে গালাগালি করে তাকে কাঁদতে নিষেধ করেন।

বিচারক মামলার রায়ে বলেন, যা ঘটেছিল তা ক্ষণকালের উত্তেজনা নয়, বরং মায়ের দীর্ঘকালীন এক ধরনের অসুস্থ প্রবণতার জন্যই ঘটেছিল।

 

/এএম/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান