ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৮, ২০:০৬আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ২০:১৮







মানববন্ধন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে মানববন্ধন করেছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। একইসঙ্গে ধর্ষণের বিচার চেয়ে মোমবাতি প্রজ্বালন করেন তারা।
রবিবার (১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থিত সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন লেখাযুক্ত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘হোক ধর্ষক ও খুনি বাবুলকে জনসম্মুখে ফাঁসি', 'আমার বোনেদের নিরাপত্তা নিশ্চিত কর রাষ্ট্র, তাদের স্বাধীনতা দাও', 'ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড', ‘নো মোর রেইপ', ‘আল্টিমেটাম সাত দিন, স্বাধীনতা মাসে ধর্ষণের বিচার চাই', ‘পোশাক দায়ী না, কখনো 'না’’, 'শিশুরা হাসবে খেলবে, ধর্ষণ হবে না', ' ধর্ষণের শাস্তি জনসম্মুখে ফাঁসি' ইত্যাদি।

মানববন্ধনে অংশ নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্যামেলিয়া শারমিন সুরা বলেন, ‘আমাদের দেশে প্রতিনিয়ত ধর্ষণের মতো ঘটনা ঘটছে। কিন্তু একটা ধর্ষণের বিচারও হয়নি। আমরা জনসম্মুখে ধর্ষণের বিচার চাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহাদ আহমেদ বলেন, ‘ধর্ষণের বিচার না হওয়ার কারণে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। আমরা সরকারের কাছে ধর্ষককে জনসম্মুখে মৃত্যুদণ্ডের দাবি জানাচ্ছি।’

/এসআইআর/এইচআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান