পাঁচ ঘণ্টা পর টঙ্গীতে ট্রেন চলাচল শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৮, ১৭:৩৭আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ০০:৫৪

রবিবার বিকালে টঙ্গী রেলস্টেশনে ঈশা খাঁ এক্সপ্রেস টঙ্গী রেলস্টেশনে দুর্ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার বিকাল সোয়া ৫টার পর কমলাপুর ছেড়ে আসা ময়মনসিংহগামী ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলস্টেশনে পৌঁছায়। এ স্টেশনেই দুপুর সাড়ে ১২টার দিকে একটি কমিউটার ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে প্রাণহানির পর থেকে সারাদেশের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

টঙ্গী রেলস্টেশনে ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনের পরিচালক আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেলা সাড়ে ১১টায় ভৈরব হয়ে ময়মনসিংহ যাওয়া জন্য ট্রেনটি কমলাপুর থেকে রওনা হয়েছিল। দুপুর সোয়া ১২টায় এটি বিমানবন্দর রেলস্টেশনে আসে। দুর্ঘটনার কারণে এরপর থেকে সেখানেই অপেক্ষায় ছিল ট্রেনটি।’

টঙ্গী রেলস্টেশনে উপস্থিত রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. মিয়া জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আপ লাইন (ঢাকা থেকে বের হওয়ার) ছেড়ে দেওয়া হয়েছে। মিটার গেজ লাইনে ট্রেন চলতে পারব। তবে ওই দুর্ঘটনায় রেললাইনের বেশকিছু স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতের পরই ব্রড গেজ ট্রেন চলতে পারবে।’

এর আগে সাড়ে ৪টার দিকে টঙ্গী রেলস্টেশনের মাস্টার হালিমুজ্জামান বলেন, ‘উদ্ধারকাজে ব্যবহৃত রিলিফ ট্রেন লাইনচ্যুত বগিটিগুলোকে একটি লাইনে ওঠাতে সক্ষম হয়েছে। এতে কমলাপুর থেকে আপ লাইন ক্লিয়ার হয়েছে। কমলাপুরমুখী ডাউন লাইনটি এখনও ক্লিয়ার হয়নি। এটি পুরোপুরি ঠিক করতে আরও কিছু সময় লাগবে।’

সিগন্যালের সমস্যায় ওই দুর্ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও বলতে পারছি না। তদন্তের পর বলা যাবে।’

রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক বলেন, ‘দুর্ঘটনায় নিহত তিন জনের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।’

/এসজেএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম