কৃত্রিম পা পাচ্ছেন জবি শিক্ষার্থী রুবিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৮, ২০:১৭আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ২০:১৭

রুবিনা আক্তার রেল ইঞ্জিনের নিচে পড়ে দুই পা হারানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আক্তারের (২২) শরীরে কৃত্রিম পা সংযোজন করা হবে। আগামী মঙ্গলবার (১৭ এপ্রিল) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার কৃত্রিম পা সংযোজন করা হবে।
রবিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় রেলমন্ত্রী মুজিবুল হক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রুবিনা আক্তারকে দেখতে যান। সেখানে তিনি কৃত্রিম পায়ের জন্য রুবিনার হাতে আড়াই লাখ টাকার চেক তুলে দেন। এছাড়াও রুবিনার পরিবারকে খরচের জন্য আরও ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।
রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘রুবিনাকে কৃত্রিম পায়ের জন্য আমরা অনুদান দিয়েছি। সিএমএইচ-এ তাকে কৃত্রিম পা পরানো হবে। সেখানে হাঁটার বিষয়েও তাকে কয়েকদিন প্রশিক্ষণ দেওয়া হবে।’
গত ২৮ জানুয়ারি দুপুরে কমলাপুর রেলস্টেশনে রেলের একটি ইঞ্জিনের নিচে পড়ে দুই পা হারান রুবিন আক্তার। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রুবিনা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্রী। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শান্তিনগর গ্রামের মৃত রবিউল ইসলামের মেয়ে। ঢাকার সদরঘাট এলাকায় একটি মেসে থেকে পড়াশোনা করছেন। গ্রামের বাড়ির যাওয়ার জন্য তিনি কমলাপুরে গিয়েছিলেন।

/এআইবি/এআরআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম