‘শিশুটির বাঁচার আশা খুব ক্ষীণ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৮, ১৫:০১আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৫:৪৩

বেঁচে আছে ‘মৃত’ নবজাতকটি কবরস্থান থেকে বেঁচে আসা ‘মৃত’ শিশু মীমের শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন ঢাকা শিশু হাসপাতালের প্রফেসর ডাক্তার মো. আব্দুল আজিজ। তিনি বলেন, ‘শিশুটির বাঁচার আশা খুব ক্ষীণ। আমরা এখন কোনও অঘটন বা মিরাকল-এর অপেক্ষা করছি।’

ডাক্তার মো. আব্দুল আজিজ বলেন, ‘বাঁচার ক্ষেত্রে শিশুটির অনেক ঝুঁকি রয়েছে। তার ওজনও কম, মাত্র এক কেজি। সে স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছে না। তার শরীরে স্বাভাবিক তাপমাত্রা থাকছে না। এগুলো ঠিক রাখার জন্য তাকে ওষুধ দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে শিশুটিকে বাঁচানো। এজন্য সব ধরনের চেষ্টা করছি। তাকে হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে রাখা হয়েছে।  প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন চিকিৎসক ও শিশুটির মামা প্রসঙ্গত, সোমবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই নবজাতককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে কবর দেওয়ার জন্য তাকে আজিমপুর কবরস্থানে নেওয়া হয়। গোসল করানোর জন্য শিশুটিকে একটি কক্ষে নিয়ে যান আজিমপুর কবরস্থানের দায়িত্বরত ইয়াসমিন বেগম নামে এক নারী। এ সময় নবজাতকের মামা পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম অফিস কক্ষে লাশ হিসেবে তার ভাগ্নির নিবন্ধন করার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় গোসলখানা থেকে ইয়াসমিন খবর দেন শিশুটি নিশ্বাস নিচ্ছে। নড়েচড়ে উঠেছে। তখন শিশুটির মামা সেখানে দৌড়ে যান। এরপর শিশুটিকে আজিমপুর মাতৃসদনে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে আগারগাঁওয়ে শিশু হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

আজিমপুর মাতৃসদনের সুপার ডা. ইসরাত জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এখানে শিশু ইউনিটে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে। তবে আধুনিক চিকিৎসা ব্যবস্থা না থাকায় আমরা তাকে অ্যাম্বুলেন্সে পরিবারের সঙ্গে শিশু হাসপাতালে পাঠিয়েছি।’ তিনি বলেন, ‘পরিবার আমাদের জানিয়েছিল শিশুটিকে আজিমপুর কবরস্থানে দাফন করতে নেওয়া হয়েছিল।’

আজিমপুর কবরস্থানের তত্ত্বাবধায়ক হাফিজুল ইসলাম বলেন, ‘কবরস্থানের লাশ নিবন্ধনের রেজিস্টারে শিশুটির নাম লেখা হয়েছে মীম। ঠিকানা লেখা হয় ধামরাইয়ের শ্রীরামপুরে। তার বাবার নাম মিনহাজউদ্দিন, মা শারমিন আক্তার ।’

আরও পড়ুন:

কবরস্থান থেকে ‘মৃত’ শিশু জীবিত ফেরত!

 

/টিওয়াই/এসএসএ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের