ডিএসসিসি’র ভেজালবিরোধী অভিযানে জব্দ ৬ লাখ ফ্রুটি জেলি ধ্বংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৮, ০১:১০আপডেট : ০৯ মে ২০১৮, ০১:১৩

জেলি ধ্বংস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভেজালবিরোধী অভিযানে জব্দ করা ৫ লাখ ৯ হাজার ২১২টি ফ্রুটি জেলি (লিচু) ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৮ মে) বিকালে নগরভবনের পেছনের উন্মুক্ত অংশে বিশুদ্ধ খাদ্য আদালতের নির্দেশে ডিএসসিসি কর্তৃপক্ষ এগুলো ধ্বংস করে। এসময় আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী পাবেল সুইট, ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন জানান, চলমান ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে করপোরেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বাজার থেকে ভেজাল ও বিষাক্ত ‘মিনি ফ্রুটি জেলি লিচি ইয়কো’ সংগ্রহ করে পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়।
গবেষণায় দেখা যায়, ফ্রুটি জেলি লিচিগুলো ভেজাল, বিষাক্ত ও স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিকর। বিষয়টি পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হওয়ায় উৎপাদনকারী প্রতিষ্ঠান আরমানিটোলার ইয়কো ফুড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিয়ার রহমানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা করে ডিএসসিসি। বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মেহেদী পাভেল সুইট আসামির জবানবন্দি নেন। এসময় আসামি দোষ স্বীকার করলে জব্ধ করা ওইসব জেলি ধ্বংস করার আদেশ দেন।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম