ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় এটিএম বুথ থেকে নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৮, ১২:৩২আপডেট : ২১ মে ২০১৮, ১২:৪২

লাশ উদ্ধার ঢাকা ক্যান্টনমেন্টের পোস্ট অফিস এলাকায় বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এটিএম বুথ থেকে এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ মে) সকালে ক্যান্টনমেন্ট থানা পুলিশ খবর পেয়ে বুথ থেকে লাশ উদ্ধার করে। তবে বুথ থেকে টাকা লুটের বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এটিএম বুথের ভেতরে নিরাপত্তা কর্মীর মরদেহ পড়ে ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।’

ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার (এসি) তাপস কুমার দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করছি, তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।’ ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন কাজ করছে বলেও জানান তিনি।

বিষয়টি ইবিএল ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছে পুলিশ। তারাও ঘটনাস্থলে রয়েছে।

২০১৫ সালের জুনে ইবিএল’র এই এটিএম বুথটি চালু হয়।রজনীগন্ধা সুপার মার্কেটেও ইবিএল’র আরেকটি বুথ রয়েছে।

/এআরআর/ এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের