ইমরান এইচ সরকারকে ছেড়ে দিয়েছে র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৮, ২৩:১২আপডেট : ০৬ জুন ২০১৮, ২৩:১৫

আটকের পর ইমরান এইচ সরকার (ছবি সংগৃহীত) গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে র‌্যাব। বুধবার রাত ১১টার দিকে তাকে র‌্যাব-৩-এর কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়। র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্ণেল এমরানুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর শাহবাগে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডবিরোধী’ মানববন্ধন করার সময় ইমরান এইচ সরকারকে আটক করা হয়।

লে. কর্নেল এমরানুল হাসান বলেন, ‘শাহবাগে অবৈধভাবে সমাবেশ করার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

বুধবার বিকেলে শাহবাগে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডবিরোধী’ মানববন্ধন করার সময় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ ও র‌্যাব-৩। এরপর পুলিশ ও র‌্যাব সদস্যরা একসঙ্গে তাদের ধাওয়া দিয়ে লাঠিচার্জ করে। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে র‌্যাব-৩ সদস্যরা ইমরান এইচ সরকারকে আটক করে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যান। মাইক্রোবাসের সামনে পেছনে র‌্যাবের দু’টি পিকআপ ছিল।

আরও পড়ুন: ইমরান এইচ সরকার আটক

/এনএল/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম