শাহবাগ মোড়ে ফের অবরোধ করেছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা

ঢাবি প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৮, ১৯:০০আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৯:১৭

সন্ধ্যায় ফের শাহবাগ মোড় অবরোধ করেন মুক্তিযোদ্ধার সন্তানেরা সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে ফের রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা। সোমবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। সড়ক অবরোধ থাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। 

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান শাহবাগে উপস্থিত হন। আন্দোলনকারীরা এ সময় তাকে বিভিন্ন স্লোগান দিয়ে বরণ করে নেন।

এর আগে বিকেল পাঁটটার দিকে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান'র ব্যানারে আরেকটি সংগঠন। এ সময় তারা কোটা বহালের বিষয়ে প্রধাননন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান'-এর ব্যানারে তাদের সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ কোটা বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান'র সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, ‘কোটা বাতিলের প্রজ্ঞাপন প্রধানমন্ত্রীর ভুল নয়। প্রধানমন্ত্রীকে যারা বুঝিয়েছেন, তারা ভুল বুঝিয়েছেন। আমরা আশা করি, মুক্তিযোদ্ধা পরিবারের দাবির বিষয়টি তিনি উপলব্ধি করবেন এবং কোটা বাতিলের পরিপত্রটি পরিবর্তন করবেন। এই পরিপত্র আমাদের মনে যে আঘাত দিয়েছে, সেটি পরিবর্তন করে কোটা বহাল রেখে প্রজ্ঞাপন চাই।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম