সুপ্রভাত ও জাবালে নূরের বাস চলাচলে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ২৩:৩৩আপডেট : ২০ মার্চ ২০১৯, ২৩:৪১

বিআরটিএ

ঢাকা মহানগরীতে সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের সব বাস-মিনিবাসের চলাচলে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (২০ মার্চ) বিআরটিএ-এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুজ্জামান ভূঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় মারা যান রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আবদুল করিম রাজীব ও দিয়া খানম মিম। ওই ঘটনার প্রায় সাত মাস পর গতকাল ১৯ মার্চ সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় মারা যান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এ দুই ঘটনার জেরে ওই দুই পরিবহনের বাস চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ এর ৭২ ধারা মোতাবেক এই আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ।

চিঠিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর (রুট নং এ-১৩৮) উত্তরা রানীগঞ্জ থেকে সদরঘাটে চলাচলকারী সুপ্রভাত প্রা. লি. এর সব বাস ও মিনিবাস এবং ঢাকা মহানগরীর (রুট নং এ-১৮৪) বসিলা থেকে আব্দুল্লাহপুরে চলাচলকারী জাবালে নূর পরিবহন লি. এর সব বাস ও মিনিবাস চলাচল বন্ধ থাকবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত  সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের সব বাস ও মিনিবাসের চলাচল বন্ধ থাকবে।

বিআরটিএ-এর পক্ষ থেকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের সব বাস ও মিনিবাসের কাগজপত্র (রেজিস্ট্রেশন সনদপত্র, ফিটনেস সনদপত্র, রুট পারমিট, ট্রাক্স টোকেন, ইন্সুরেন্স ইত্যাদি) ঢাকা বিভাগের বিআরটিএ’র উপ-পরিচালক (ইঞ্জি.) ও ঢাকা মেট্রো আঞ্চলিক পরিবহন কমিটির সদস্য সচিব শফিকুজ্জামান ভূঞার কাছে দাখিল করার অনুরোধ জানানো হয়েছে। দাখিলকৃত কাগজপত্র বিআরটিএ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

 

/আরজে/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম