নিজ বাসায় গুলিবিদ্ধ ফিরোজ রশীদের ছেলের স্ত্রী মেরিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৯, ০৩:০৯আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১০:২৪

নিজ বাসায় গুলিবিদ্ধ ফিরোজ রশীদের ছেলের স্ত্রী মেরিনা জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার কাজী ফিরোজ রশীদ এমপির ছেলের স্ত্রী মেরিনা শোয়েব নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (৭ জুলাই) সন্ধ্যার পর ধানমন্ডি ৯/এ সড়কের বাসায় এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, মেরিনা স্বামীর পিস্তল দিয়ে নিজেই পেটে গুলি করেছেন। তখন বাসায় কেউ ছিল না। পরে বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার হয়েছে। ডাক্তারের বরাত দিয়ে ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, তিনি আশঙ্কামুক্ত।

এসআই জিল্লুর রহমান বলেন, ‘গুলিতে আহত হয়ে মেরিনা হাসপাতালে রয়েছেন। কীভাবে ঘটনাটি ঘটেছে তদন্তের পর জানা যাবে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ সদস্যরা রয়েছেন।’

 

 

/আরজে/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি