ভিকারুননিসার নির্বাচনের ফল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৯, ২২:৪২আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২২:৪৮

ভোটারদের লাইন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে ছয় জন অভিভাবক প্রতিনিধি ও তিন জন শিক্ষক প্রতিনিধিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে ফল ঘোষণা করেন  প্রিজাইডিং অফিসার ফারজানা জামান।

ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মধ্যে সাধারণ অভিভাবক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের প্রাথমিক শাখায় গোলাম বেনজীর, মাধ্যমিক শাখায় সিদ্দীকি নাসিরুদ্দীন ও ওহেদুজ্জামান, কলেজ শাখা থেকে এবিএম মনিরুজ্জামান ও মুর্শিদা আক্তার এবং অভিভাবকদের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে অ্যাডভোকেট রিনা পারভিন বিজয়ী হয়েছেন।

শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিতরা হলেন- উচ্চমাধ্যমিকে বাদরুল আলম, মাধ্যমিকে ফাতেমা জহুরা হক ও জান্নাতুল ফেরদৌস।

গভর্নিং বড়ির নির্বাচনে মোট ৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। তবে কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি ও সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি পদে একজন করে প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

এদিকে নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন পরাজিত প্রার্থীরা। তাদের অভিযোগ, ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে গভর্নিং বডির নির্বাচন আয়োজন করা হয়েছে।

পরজিত প্রার্থী (কলেজ শাখা) আবদুল মজিদ সুজন বলেন, ‘ভুয়া (জাল) ভোট গ্রহণ করা হয়েছে। ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে নির্বাচন করা হয়েছে। কলেজ শাখার অনেকে ভোট দিতে পারেননি। আগামীকাল শনিবার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলন করে নির্বাচন বাতিলের দাবি জানানো হবে।’

 

/এসএমএ/এনআই/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি