রুম্পা হত্যা মামলা: আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৯, ২৩:৩৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২৩:৩৯

রুবাইয়াত শারমিন রুম্পা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পার রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের হত্যা মামলায় আব্দুল রহমান সৈকত নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) রাতে এই তথ্য জানান ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
তিনি বলেন, সৈকতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ডিবি দক্ষিণ বিভাগের রমনা জোনাল টিম।
রমনা থানা সূত্রে জানা গেছে, সৈকতের সঙ্গে রুম্পার সম্পর্ক ছিল, যা এ বছরের শুরুতে হয়। আবার সৈকতের অনাগ্রহের কারণে মার্চের শেষ দিকে সম্পর্কটা ভেঙে যায়। এরপর থেকে রুম্পা বহুবার সৈকতের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাকে সম্পর্কে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। কিন্তু সৈকত তাকে ফিরিয়ে দিয়েছেন।
রুম্পা গত বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর শান্তিবাগের বাসা থেকে বের হন সন্ধ্যা ৫টার দিকে। আর রাত পৌনে ১১টার দিকে বাসা থেকে আধা কিলোমিটার দূরে সিদ্ধেশ্বরী সার্কুলার রোড থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। ঘটনাস্থলের কাছাকাছি তিনটি ভবনের যেকোনও একটি থেকে পড়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে রুম্পাকে কেউ নিচে ফেলে হত্যা করেছে নাকি তিনি আত্মহত্যা করেছেন, এখনও এই প্রশ্নের উত্তর মেলেনি। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

/আরজে/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের