দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ ৩ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৬

সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যায়িত করে সংবাদ প্রকাশের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের মামলায় দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক গোলাম আজম মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। এর আগে এদিনই আবুল আসাদকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখানো হয়।


গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় এ মামলা (মামলা নং-২৪) করেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, দৈনিক সংগ্রামের সম্পাদকের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যায়িত করে সংবাদ প্রকাশ করা হয় দৈনিক সংগ্রামে। এর প্রতিবাদে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল থেকে দৈনিক সংগ্রামের কার্যালয়ের সামনে অবস্থান নেন ‘মুক্তিযুদ্ধ মঞ্চে’র ব্যানারে কয়েকজন যুবক। সন্ধ্যার দিকে তারা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে গেটে তালা লাগিয়ে দেন। সম্পাদককে গ্রেফতারসহ পত্রিকাটির প্রকাশনা বন্ধের দাবি জানান তারা। এছাড়া পত্রিকাটির সম্পাদককে টিভি ক্যামেরার সামনে ক্ষমা চাওয়ানো হয়।
এ অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে সংগ্রামের কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ। ওই সময় পুলিশ জানায়, তাকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন...
‘দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি