নুরের ওপর হামলার মামলা ডিবিতে হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৯, ১৭:১৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৭:২৮

নুরুল হক নুরের ওপর হামলা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলার ঘটনায় দায়ের করা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করেছে শাহবাগ থানা পুলিশ। মামলাটি ডিবি পুলিশ তদন্ত করবে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে মামলাটি হস্তান্তর করা হয় বলে বাংলা ট্রিবিউনকে জানান ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। তিনি বলেন, ‘মামলাটি ডিবি তদন্ত করবে। সকালে শাহবাগ থানা পুলিশ ডিবিকে মামলা ও আসামি বুঝিয়ে দিয়েছে।’ ডাকসু ভবনে ভিপি নুরের ওপর হামলা (ছবি: ফোকাস বাংলা)

প্রসঙ্গত, গত রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা হামলা চালায়। ভিপির কক্ষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নুর ও তার সংগঠনের অন্তত ১৭ জন নেতাকর্মী আহত হন। এদের মধ্যে একজনকে লাইফ সাপোর্টে নিতে হয়েছিল। ছয় জন ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে।

এই ঘটনায় শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে ২৩ ডিসেম্বর দিবাগত রাত ১২টায় একটি মামলা করে। এছাড়াও নুর একটি অভিযোগ দায়ের করে। পরে পুলিশ মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন, ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য ও মেহেদী হাছান শান্তকে গ্রেফতার করে। তারা বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছেন। এছাড়াও ২৪ ডিসেম্বর ৩৭ জনকে আসামি করে নুরুল হক নুর একটি অভিযোগপত্র দেন শাহবাগ থানায়। পুলিশ তার অভিযোগও গ্রহণ করেন। একই সঙ্গে দুটি এজাহারের তদন্ত করবে পুলিশ।

আরও পড়ুন- ভিপি নুরের ওপর ফের হামলা

 

 

/এআরআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম