রাজধানীর কালশী এলাকার বাউনিয়াবাঁধ বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। রাত ১২টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসাইন এ তথ্য জানিয়েছেন।
তিনি রাত দেড়টার দিকে জানান, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
জানা গেছে, দমকা বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। এরই মধ্যে শতাধিক ঘর পুড়ে গেছে।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মাবুদ বলেন, ‘বস্তিতে থাকার ঘরের পাশাপাশি ভাঙাড়ির দোকান রয়েছে। হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। আমরা ঘটনাস্থলে রয়েছি।’








