আমি তো পোস্টারই লাগাতে পারছি না: আয়াতুল্লাহ

শাহেদ শফিক
১৩ জানুয়ারি ২০২০, ১৭:০২আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৭:৪৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ অভিযোগ করে বলেছেন, প্রতিপক্ষের সমর্থক ও নেতাকর্মীদের প্রতিহিংসার কারণে তিনি পোস্টারই লাগাতে পারছেন না। বিভিন্ন স্থানে পোস্টার টাঙানোর পরে কে বা কারা সেগুলো খুলে নিয়ে যাচ্ছে। তার ধারণা, নির্বাচনি পরিবেশ প্রশ্নবিদ্ধ করা কিংবা প্রতিহিংসার কারণে তার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। বাংলা ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন। আকতারুজ্জামান বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে ‘ডাব’ প্রতীকে মেয়র নির্বাচন করছেন।

তিনি অভিযোগ করে বলেন, প্রতীক বরাদ্দের আধাঘণ্টা পরপরই নির্বাচনি প্রচারণা শুরু করি। ৭৫টি ওয়ার্ডের মধ্যে এক-তৃতীয়াংশ এলাকায় জনসংযোগ শেষ করেছি। কিন্তু আমাদের পোস্টার ও ব্যানার কারা যেন ছিঁড়ে ফেলছে।  রবিবার (১২ জানুয়ারি) সকাল ৯টার সময় রমনা পার্কে পোস্টার লাগানোর কিছুক্ষণ পর কিছু ব্যক্তি পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে। প্রতিবাদ করলে তারা দ্রুত চলে যায়।

আয়াতুল্লাহ বলেন,  ‘আমাদের পোস্টার নিয়ে কারও কোনও আপত্তি থাকলে আমাদের জানাক। আমরা খুলে নিয়ে যেতে পারি। কিন্তু ছিঁড়ে ফেলা অন্যায়।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ

পোস্টার ছিঁড়ে ফেলার বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন জানিয়ে তিনি বলেন, আমরা এরই মধ্যে সদরঘাট, মতিঝিল, যাত্রাবাড়ী, রমনাসহ বিভিন্ন স্থানে পোস্টার ব্যানার লাগিয়েছি। কিন্তু এখন সেসব স্থানে দেখি অনেক পোস্টার নেই। বিষয়টি আমি নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাকে জানালে তারা আমাকে দ্রুত লিখিত অভিযোগ করতে বলেন।

আয়াতুল্লাহ আরও বলেন, নির্বাচনি মাঠে কেউ মিসাইল নিয়ে নামে, কেউ নামে লগি-বৈঠা নিয়ে। কিন্তু আমরা নেমেছি পরিবর্তনের বার্তা নিয়ে। আমরা অনেক পোস্টার করেছি। কিন্তু লাগাতে পারছি না। আমি যত জায়গায় গিয়েছি কেউ আমাকে হতাশ করেনি। হাসিমুখে তারা আমাকে বরণ করেছে। অনেকেই বলেছেন আমাকে ভোট দেবেন। আমি যেটা উপলব্ধি করতে পেরেছি সেটা হচ্ছে মানুষ পরিবর্তন চায়। দক্ষিণ সিটিতে ৭ জন প্রার্থী দাঁড়িয়েছে। তারা আমাকেও বিবেচনা করবে।

/এমআর/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান