শহীদ দিবসের ব্যানারে বীরশ্রেষ্ঠদের ছবি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ২৩:১৭

ছবিটি সংগৃহীত  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ব্যানারের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে ১৯৫২ সালের ভাষা শহীদদের পরিবর্তে মহান একাত্তরের শহীদ সাত বীরশ্রেষ্ঠর ছবি ব্যবহার করা হয়েছে। তবে পরবর্তী সময়ে সমালোচনার মুখে ব্যানারটি সরিয়েও নেওয়া হয়।

জানা গেছে, রাজধানীর রমনা জোন এলাকায় ভুল ছবি ব্যবহার করে ব্যানারটি কীভাবে টানানো হয়েছিল তা খতিয়ে দেখছেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওই ব্যানারটির ওপরে লেখা আছে- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০। তার নিচে স্বাধীনতা যুদ্ধে শহীদ ৭ বীরশ্রেষ্ঠর ছবি। আর ছবির নিচে লেখা- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তার নিচে ব্লক অক্ষরে লেখা ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ব্যানারের ওপরের ডান কোণে মুজিববর্ষের লোগো এবং বাম পাশে ওপরে ও নিচে ডিএমপির দুটি লোগো ছিল।

ফেসবুক থেকে সংগৃহীত এই বিষয় নিয়ে ফেসবুকে যাবেদ কায়সার নামে একজন স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘এই হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলা ভাষার জন্য কারা প্রাণ দিয়েছেন, তা-ই জানে না রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমি বিশ্বাস করতে চাই, এই ছবিটা ফটোশপ করা, এত বড় বোকামি হজম হচ্ছে না! ইন্টারনেট থেকে পাওয়া ছবিটি!’

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এই ব্যানারটি টানানো হয়েছিল সেটি সত্য। তবে পরে সরিয়ে ফেলা হয়েছে। এটি এখন আর নেই।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এরকম ব্যানার আমাদের টাঙানোর কথা না। কীভাবে এই ব্যানারটি তৈরি করা বা টানানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

/এসজেএ/এআরআর/এনএল/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম