রেনু হত্যায় তদন্ত প্রতিবেদন ২৬ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২০, ১৪:০৯আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৪:১৩

তাছলিমা বেগম রেনু রাজধানীর উত্তর বাড্ডায় তাছলিমা বেগম রেনুকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় জন্য আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। সোমবার (২৩ মার্চ ) ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআর) মাঝহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘২৩ মার্চ মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় বিচারক নতুন দিন ধার্য করেন।’

উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানের ভর্তির ব্যাপারে খোঁজ নিতে গিয়েছিলেন তাসলিমা বেগম রেনু। ছেলেধরা সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। ওইদিন সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডা কাঁচাবাজারের সড়কে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪শ’-৫শ’ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহতের ভাগিনা সৈয়দ নাসির উদ্দিন টিটু।

/টিএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সালাহর ফাউল কি পেনাল্টি ছিল?
সালাহর ফাউল কি পেনাল্টি ছিল?
ভিএআর বিতর্ক, গোল বাতিল, হলুদ কার্ড: আর্জেন্টিনা-মিসর ম্যাচে যা যা ঘটলো
ভিএআর বিতর্ক, গোল বাতিল, হলুদ কার্ড: আর্জেন্টিনা-মিসর ম্যাচে যা যা ঘটলো
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর শেষ আটে সুইজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর শেষ আটে সুইজারল্যান্ড
সর্বাধিক পঠিত
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে