দারুসসালামে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২০, ২২:৩৪আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ২৩:১৮

দারুসসালাম থানা রাজধানীর দারুসসালাম এলাকায় ১৮ বছরের এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে দারুসসালাম থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ সাকিব (১৯) নামে অভিযুক্ত এক তরুণকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দারুসসালাম থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, ওই তরুণী মামলা করেছেন। আমরা একজনকে গ্রেফতার করেছি। বাকি পাঁচ জন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার তরুণী মিরপুরের শাহ আলী এলাকায় থাকে। সে তালাকপ্রাপ্ত। গত ২৭ এপ্রিল ওই তরুণী পালপাড়ায় তার বড় বোনের বাসায় বেড়াতে আসে। এর পরদিন ২৮ এপ্রিল সন্ধ্যায় সে বোনের বাসা থেকে বাইরে হাঁটতে বের হয়। তখন তার সাবেক স্বামীর কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা হয়। এ সময় তারা কৌশলে ও ভয়ভীতি দেখিয়ে তাকে দারুসসালাম থানা এলাকার নামা বেড়িবাঁধে নিয়ে যায়। সেখানে সন্ধ্যার কিছু সময় পর ছয় জন মিলে তাকে ধর্ষণ করে। পরে তারা চলে গেলে ওই তরুণী বাসায় চলে আসেন। এরপর বৃহস্পতিবার তিনি থানায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন।

পুলিশ কর্মকর্তা দুলাল হোসেন আরও জানান, ধর্ষণের শিকার তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এনএল/টিটি/এমওএফ/
সম্পর্কিত
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
ঢামেক হাসপাতালে ৩ কারাবন্দির মৃত্যু
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
সর্বশেষ খবর
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’