খিলগাঁও ও বনানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২০, ১৬:৪৩আপডেট : ১৫ মে ২০২০, ১৮:০৪

বন্দুকযুদ্ধ

রাজধানীর খিলগাঁও ও বনানীতে বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছে। খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বিল্লাল হোসেন নামে একজন নিহত হয়েছেন। আর বনানী টিঅ্যান্ডটি মাঠে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলিল নামে আরও একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাতে এ দুটো ঘটনা ঘটে। 

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, নিহত বিল্লাল হত্যা, হত্যাচেষ্টা, মাদকসহ ১৬টি মামলার আসামি ছিলেন। রাতে গোড়ান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তাকে নিয়ে অভিযানে গেলে তার লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও তখন আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে আহত হন বিল্লাল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিকে, বনানী টিঅ্যান্ডটি মাঠে জলিল নামে একজন র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।

তিনি বলেন, র‌্যাবের পক্ষ থেকে এজাহার দাখিল করা হচ্ছে। বিস্তারিত এখনও জানি না।

/আরজে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
ঢামেক হাসপাতালে ৩ কারাবন্দির মৃত্যু
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
সর্বশেষ খবর
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
ব্যাংক অ্যাপেই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ
ব্যাংক অ্যাপেই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই