ডা. ফেরদৌসের মাস্ক, গ্লাভসের ৮ সুটকেস আটকে দিলো কাস্টমস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২০, ২০:০৫আপডেট : ০৯ জুন ২০২০, ০০:৪৯

ডা. ফেরদৌস যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. ফেরদৌস রবিবার (৭ জুন) বিকালে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তার অভিযোগ, সঙ্গে আনা ৮টি সুটকেস আটকে দিয়েছেন কাস্টম কর্মকর্তারা। মাস্ক, গ্লাভস ও পিপিই ভর্তি এসব সুটকেসের জন্য শুল্ক দাবি করে আটকে দেওয়া হয়েছে। সোমবার (৮ জুন) সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে এসে এ অভিযোগ করেন তিনি।

জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার তৈরি, মাস্ক, সুরক্ষা পোশাকসহ ১২ ধরনের পণ্য আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিয়ে ২২ মার্চ প্রজ্ঞাপন জারি করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, এসব পণ্য আমদানিতে আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট, আগাম ভ্যাট ও অগ্রিম কর দিতে হবে না। ৩০ জুন পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।
ফেসবুক লাইভে ডা. ফেরদৌস বলেন, ‘৮টি স্যুটকেস নিয়ে এসেছিলাম। বেশ কিছু মাস্ক, গ্লাভস, পিপিই ইত্যাদি সামগ্রী এনেছিলাম ডাক্তার-নার্সদের দেওয়ার জন্য। কিন্তু বিমানবন্দরে আটকে দিলো, ট্যাক্স দিতে হবে। রেখেই দিলো। আনতে পারিনি। আপনাদের কেউ যদি থাকেন ছাড়াতে পারবেন। ছাড়িয়ে নিয়ে যান। ফ্রন্টলাইনের যে কাউকে দিতে পারেন। আমার কোনও দাবি নেই, আমি এসেছি আপনাদের পাশে, আমি কাজটুকু করতে চাই। আপনাদের মধ্যে যদি কেউ পারেন ছাড়িয়ে সেসব যেকোনও একটি হাসপাতালে দিয়ে দিতে পারেন। আমার কোনও দাবি নেই।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার সোলাইমান হোসেন বলেন, প্রতিদিনই অনেক কিছুই জব্দ হয়, তার (ডা. ফেরদৌস) কী জব্দ হয়েছে, কেন হয়েছে সেটা আমার জানা নেই। জেনে বলা যাবে কী হয়েছে। তবে পরবর্তী সময়ে একাধিকবার টেলিফোন করলেও ফোন ধরেননি সহকারী কমিশনার সোলাইমান হোসেন। একঘণ্টা পর আবার ফোনে বাংলা ট্রিবিউনকে জানান, তিনি সে সময় ডিউটিতে ছিলেন না। দায়িত্বে থাকা ব্যক্তি বলতে পারবেন কী হয়েছিল।
এদিকে রবিবার বাংলাদেশে আসার পর ডা. ফেরদৌসকে রাজধানীর ব্র্যাক ট্রেনিং সেন্টারে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। 

/সিএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু