মহাখালীতে জেএমবি’র দুই সদস্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২০, ১৭:৩৫আপডেট : ১০ জুন ২০২০, ১৭:৩৭

আটক হওয়া দুই জেএমবি সদস্য, ছবি: সংগৃহীত রাজধানীর মহাখালী থেকে উগ্রবাদী বইসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন  জেএমবি’র দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-২। আটক  ব্যক্তিরা হলো—  টাঙ্গাইল জেলার সখীপুরের মো. রুহুল আমিন মল্লিক (৩৮) ও  ঢাকার পল্লবীর মো.মোস্তাফিজুর রহমান (৬৩)।

বুধবার (১০ জুন) দুপুরে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. জাহিদ আহসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক  করা হয়। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, পরিকল্পনার কাজে ব্যবহৃত দুটি কম্পিউটারের সিপিইউ ও একটি মোবাইল জব্দ করা হয়।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব কর্মকর্তা বলেন, ‘মোস্তাফিজুর রহমান একজন জেএমবি সদস্যের মাধ্যমে এই সংগঠনে অন্তর্ভুক্ত হয় এবং পরবর্তীতে অন্য এক সদস্য মো.রুহুর আমিন মল্লিকের সঙ্গে যোগাযোগ করে একত্রিত হয়। আসামিরাসহ অন্যান্য জেএমবি সদস্যরা মাসের সুবিধাজনক সময়ে ঢাকার বিভিন্ন এলাকায় মিলিত হয়। নির্ধারিত গোপন স্থানে একত্রিত হয়ে জেএমবির ভবিষ্যৎ কর্মপন্থা, সদস্য বৃদ্ধি, সদস্যপদ গ্রহণ, ফান্ড সংগ্রহ এবং অন্যান্য ব্যাপারে আলোচনা করতো।’

জঙ্গি সংগঠন জেএমবি’র বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা জাহিদ আহসান।

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি
মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক