গ্যাস লাইনে লিকেজ, নিজ বাসায় দগ্ধ সাংবাদিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২০, ১১:৩৫আপডেট : ১৩ জুন ২০২০, ০৯:৫৮

মোয়াজ্জেম হোসেন নান্নু নিজ বাসায় আগুনে দগ্ধ হয়েছেন যুগান্তর পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার মোয়াজ্জেম হোসেন নান্নু। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের’ আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। শুক্রবার (১২ জুন) ভোর ৪টার দিকে তার আফতাবনগরের বাসায় এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল জানান, ‘তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে, অবস্থা আশঙ্কাজনক।’

মোয়াজ্জেম হোসেন নান্নুর স্ত্রীর বরাত দিয়ে ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গ্যাসের লাইনে কোথাও হয়তো লিকেজ ছিল। রাতে দিয়াশলাই কাঠি দিয়ে আগুন জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে নান্নু দ্বগ্ধ হন।

গত ২ জানুয়ারি মোয়াজ্জেম হোসেন নান্নুর একমাত্র ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াস একই বাসায় আগুনে দগ্ধ হয়ে মারা যান।

/এআইবি/আরজে/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী