মারা গেলেন অগ্নিদগ্ধ সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২০, ০৯:৫৭আপডেট : ১৩ জুন ২০২০, ১২:০৪

মোয়াজ্জেম হোসেন নান্নু আগুনে দগ্ধ যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোয়াজ্জেম হোসেন নান্নু মারা গেছেন। শেখ  হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ জুন) সকাল  ৮টা ২০ মিনিটে তিনি মারা গেছেন। আগুনে তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর আফতাব নগরের ৩ নম্বর রোডের বি ব্লকের ৪৪/৪৬ নম্বর নিজ বাসায় হঠাৎ আগুন লাগে। দ্রুত আগুন নেভানো হলেও শেষ রক্ষা হয়নি। ধারণা করা হচ্ছে গ্যাসের লাইনে কোথাও হয়তো লিকেজ ছিল। রাতে দিয়াশলাই কাঠি জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে নান্নু দ্বগ্ধ হন।

আগুনে দগ্ধ ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক নান্নুকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) হস্তান্তর করা হয়।

তার স্ত্রী শাহীনা আহমেদ পল্লবী জানান, ঘরে গ্যাসের গন্ধ পাওয়া যেত। গ্যাস লাইনের লিকেজ থেকে সম্ভবত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

এ ঘটনার ছয় মাস আগে ২ জানুয়ারি ভোর ৪টার দিকে ওই বাসায় এসি বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নান্নু-পল্লবী দম্পতির একমাত্র সন্তান স্বপ্নীল আহমেদ পিয়াস (২৪) প্রাণ হারান। সে সময় ধোয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন নান্নু।

/আরজে/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের