ভেজাল জীবাণুনাশকসহ আটক ৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২০, ১৬:১৫ আপডেট : ২০ জুন ২০২০, ১৬:২২

ভেজাল জীবাণুনাশকসহ আটক ৭ ভেজাল ও নকল স্যাভলন, হেক্সাসলসহ বিভিন্ন জীবাণুনাশক তৈরির সঙ্গে জড়িত সাত জন অসাধু ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। শনিবার (২০ জুন) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান করোনা মহামারী‌তে স্যাভলন, হেক্সাসল ও হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা এখন তুঙ্গে। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি নকল ও ভেজাল স্যাভলন ও হেক্সাসল তৈরি করে বিক্রয়ে সক্রিয় হয়ে উঠেছে। অসাধু এই চক্রের সাত সদস্যকে ১৯ জুন বিভিন্ন সময়ে রাজধানীর মিডফোর্ড ও বাবুবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে ডিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, মোহসিন (২৪), আব্দুল কাদের (৫৯), ডালিম (২৪), আব্দুর রউফ (৪০), নূরু মিয়া (৫০), রতন মিয়া (৩৩) ও ইসমাইল আহমেদ।

এই সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৯০০ লিটার নকল ও ভেজাল স্যাভলন এবং ৫০০ লিটার নকল ও ভেজাল হেক্সাসল উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে। 

/এআরআর/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহরুখের দৃষ্টিতে সুখী দাম্পত্যের মন্ত্র কী?
শাহরুখের দৃষ্টিতে সুখী দাম্পত্যের মন্ত্র কী?
মিষ্টির আসন শূন্য ঘোষণা
মিষ্টির আসন শূন্য ঘোষণা
শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে এবার! 
শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে এবার! 
সাংবাদিক মোজাম্মেল বাবুর চিকিৎসার সর্বশেষ প্রতিবেদন দাখিলের নির্দেশ
সাংবাদিক মোজাম্মেল বাবুর চিকিৎসার সর্বশেষ প্রতিবেদন দাখিলের নির্দেশ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?