লঞ্চডুবি: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২০, ১৪:৫১আপডেট : ২৯ জুন ২০২০, ১৬:৫৮

বুড়িগঙ্গায় লঞ্চডুবি (ছবি: নাসিরুল ইসলাম)
ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (২৯ জুন) পৃথক শোকবার্তায় তারা দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রেস উইং থেকে পাঠানো শোকবার্তায় জানানো হয়েছে, প্রধানমন্ত্রী উদ্ধার কাজের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন।

এছাড়া, লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপিও শোক ও দুঃখ প্রকাশ করেছেন।    

প্রসঙ্গত, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মযূর-২ লঞ্চের ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে আসা ছোট লঞ্চ মর্নিং বার্ড ডুবে যায়। এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৯ জন পুরুষ, ৮ নারী এবং তিনটি শিশু রয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন:

লাশ তুলে শেষ করতে পারছেন না ডুবুরিরা

বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবি, ৩০ লাশ উদ্ধার

/এমএইচবি/ইএইচএস/এসটি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’