স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বুড়িগঙ্গার তীর

আমানুর রহমান
২৯ জুন ২০২০, ১৭:০০ আপডেট : ২৯ জুন ২০২০, ১৭:০৫

স্বজনরা নোঙর করা লঞ্চে অপেক্ষমান লঞ্চডুবির সাত ঘণ্টা পরও স্বজনদের খোঁজ না পেয়ে পাড়ে অপেক্ষা করছেন অর্ধশত মানুষ। তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে শ্যামবাজার বুড়িগঙ্গা নদীপাড়ের এলাকা। কোনও এক আশায় নিজ নিজ স্বজনের ফোন নম্বরে একটু পরপর কল করছেন তারা। ফোন বন্ধ, তারপরও চেষ্টা অব্যাহত।
সোমবার (২৯ জুন) বুড়িগঙ্গায় মুন্সীগঞ্জ থেকে আসা ‘মর্নিং বার্ড’ নামের একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। লঞ্চে ৫০ যাত্রী ছিল বলে জানা গেছে। তবে স্থানীয়দের দাবি, লঞ্চে শতাধিক যাত্রী ছিল। দুটি লঞ্চের সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত অন্তত ৩০টি লাশ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে এখনও নিখোঁজ আছেন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, নৌ-বাহিনীর ডুবুরি দলের সদস্য ও স্থানীয়রা।

নাসিমা আক্তার ছুটে এসেছের শ্যামবাজারে। তার ভাই শাকিল আহমেদ (২৫) সকাল থেকেই নিখোঁজ। তাদের গ্রামের বাড়ি ভোলা। তিনি জানান, বন্ধুর সঙ্গে বেড়াতে শাকিল তিনদিন আগে মুন্সীগঞ্জ গিয়েছিল। তিনি কেরানীগঞ্জ বোনের সঙ্গে থাকতেন। নাসিমা বলেন, রবিবার রাতে মুন্সীগঞ্জ থেকে রওয়ানা দেয়। আমি সকালে জানতে পারলাম টিভিতে লঞ্চটি ডুবে গেছে। আমি ভাইকে ফোন দিলাম। দেখি নম্বর বন্ধ। আমার কলিজাটা কেঁপে উঠলো। ভাইয়ের খোঁজে বুড়িগঙ্গার তীরে তীরে তিনি আহাজারি করে ছুটছেন। যাকেই পাচ্ছেন ভাইয়ের কথা জিজ্ঞাস করছেন।

স্বজনরা নোঙর করা লঞ্চে অপেক্ষমান

সিদ্দিক নামে এক যুবক নৌকা নিয়ে বুড়িগঙ্গায় তার মামা মিলনকে খুঁজছেন। তার মামাও এই লঞ্চে ছিল। এখনও তার খোঁজ মেলেনি। সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, আমার মামা এই লঞ্চে ছিল তার কোনও খোঁজ পাচ্ছি না।

এরকম অর্ধশত মানুষ ঘটনাস্থলে এসে ভিড় করেছেন। তারা বিভিন্ন লঞ্চে অবস্থান নিয়েছেন। কোনও লাশ উদ্ধার হয়ে পাড়ে আসছে কিনা অধীর আগ্রহে নদীর দিকে চোখ।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বুড়িগঙ্গার শ্যামবাজার এলাকায় লঞ্চডুবির ঘটনা ঘটে। কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হায়াৎ ইবনে সিদ্দিক বলেন, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের উদ্ধার অভিযান চলমান। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

স্বজনরা নোঙর করা লঞ্চে অপেক্ষমান

 

/ইউআই/এমআর/
সম্পর্কিত
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
শাহজালালে স্টোর বিল্ডিংয়ে আগুন, নেভালেন কর্মীরা
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯
সর্বশেষ খবর
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
সৌদি আরবে শিরোচ্ছেদ হওয়া দুই বাংলাদেশিকে নিয়ে এখনও পর্যন্ত যা জানা গেছে
সৌদি আরবে শিরোচ্ছেদ হওয়া দুই বাংলাদেশিকে নিয়ে এখনও পর্যন্ত যা জানা গেছে
কমছে শিক্ষার্থী, লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল
কমছে শিক্ষার্থী, লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত