কয়েদি পালানোর ঘটনায় প্রধান কারারক্ষীসহ ৬ জন বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২০, ১৮:০৩আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১৯:১০

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আবু বক্কর সিদ্দিক নামে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় প্রধান কারারক্ষীসহ ছয় জনকে সাময়িক বরখাস্ত এবং ছয় জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কারা অধিদফতর। কারা অধিদফতরের ঢাকা বিভাগীয় উপমহাপরিদর্শক তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) কাশিমপুর-২ কারাগার থেকে কয়েদি আবু বকর সিদ্দিক হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যায় কয়েদিদের লকআপে তোলার সময় বিষয়টি টের পেয়ে পুরো জেলখানায় তল্লাশি চালানো হয়। তবে কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। কারা কর্তৃপক্ষের ধারণা, কারাগারের দেয়াল টপকিয়ে সে পালিয়ে গেছে। বৃহস্পতিবার কারাগারের দেয়ালে রঙ করার জন্য মই ছিল বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

কারা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। ওই কমিটি পুরো বিষয়টি তদন্ত করে দেখবে।

এদিকে, কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় জেল কর্তৃপক্ষ থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। একইসঙ্গে ওই কয়েদির গ্রামের বাড়ি সাতক্ষীরায় হওয়ায় সেখানকার পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া জেল কর্তৃপক্ষ, সাতক্ষীরায় একটি টিম পাঠানো হয়েছে।

জেল সূত্র জানায়, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি আবু বকর সিদ্দিকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডীপুরে। এর আগে ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায় আবু বক্কর সিদ্দিক কারাগারের ভেতরে একটি সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিল। একদিন পর তাকে সেখান থেকে উদ্ধার করে।

আরও পড়ুন...

জেল থেকে কয়েদি পালানোর ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে

/এনএল/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাইন ধরে ভোট দিচ্ছেন এমপিরা, করছেন খোশ গল্প 
লাইন ধরে ভোট দিচ্ছেন এমপিরা, করছেন খোশ গল্প 
সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী
সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী
আর্জেন্টাইন আলভারেজকে পাচ্ছে না বার্সেলোনা 
আর্জেন্টাইন আলভারেজকে পাচ্ছে না বার্সেলোনা 
‘র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা চলবে’ 
‘র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা চলবে’ 
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা