বেওয়ারিশ কুকুর অপসারণের দাবিতে ডিএসসিসিকে আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২০:০৫

বেওয়ারিশ কুকুর অপসারণের দাবিতে ডিএসসিসিকে আল্টিমেটাম চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা হতে বেওয়ারিশ কুকুর অপসারণের দাবিতে আল্টিমেটাম দিয়েছে একটি সংগঠন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ‘আমরা সচেতন ঢাকাবাসী’ নামের এই সংগঠনটি নগর ভবনের সামনে বেওয়ারিশ কুকুর অপসারণের দাবিতে এই মানববন্ধন করে।
এ সময় সমন্বয়ক মো. ইমন সাইমন বলেন, বিগত কয়েক দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবন, ধানমন্ডি লেক ও রমনা লেক এলাকা থেকে নামকাওয়াস্তে কয়েকটি কুকুর অপসারণ করেছে। কিন্তু ৪০০ বছরের ঐতিহ্যে সমৃদ্ধ এই ঢাকা শহরে যখন আমরা কুকুরের যন্ত্রণায় বাসা থেকে বের হতে পারি না, মসজিদে নামাজ পড়তে যেতে পারি না কিংবা বাচ্চারা নির্বিঘ্নে খেলাধুলা করতে পারে না, তখন এই ঢাকা শহরের বাসিন্দা হয়ে আমার লজ্জা হয়। পৃথিবীর কোন সভ্য দেশের রাজধানীতে বেওয়ারিশ কুকুরের এ রকম অবাধ বিচরণ মেনে নেওয়া যায় না। নগরপিতা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে এই ডিসেম্বরের মধ্যেই বেওয়ারিশ কুকুর অপসারণের দাবি জানাচ্ছি।
বেওয়ারিশ কুকুর অপসারণের বিরুদ্ধে অবস্থান নেওয়াদের বিরুদ্ধে বক্তারা বলেন, কেউ কেউ বেওয়ারিশ কুকুরের জন্য মায়াকান্না করছেন অথচ ওনারা চলেন দামি গাড়িতে, ওনারা ঘুমান জার্মান শেফার্ড নিয়ে। কিন্তু উনাদের মায়া কান্না এই বেওয়ারিশ কুকুরগুলোকে নিয়ে।
এ সময় ‘নিরাপদে চলতে চাই, বেওয়ারিশ কুকুরমুক্ত ঢাকা চাই’, ‘কুকুর থাকবে আঙিনায়, বেওয়ারিশ কুকুর অপসারণ চাই’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নিতে দেখা যায়।
পরে মানববন্ধনে অংশগ্রহণ করাদের মধ্যে ৫ জনের একটি দল করপোরেশনের সিইও এবিএম আমিন উল্লাহ নূরীর সঙ্গে দেখা করে তাদের দাবি জানিয়ে আসেন।

/এসএস/এমআর/এমএমজে/
সম্পর্কিত
ঢামেক হাসপাতালে ৩ কারাবন্দির মৃত্যু
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’