ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২০, ০১:২৭আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০১:২৮

অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর (ফাইল ছবি)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণ মামলার দুই আসামি নাজমুল হুদা ও সাইফুল ইসলামসহ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সোহরাব হোসেনকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। রবিবার (১১ অক্টোবর) এক ভিডিও বার্তায় নূর এই অভিযোগ করেন। তিনি বলেন, 'মগবাজার থেকে নাজমুলকে, চাংখারপুল থেকে সাইফুলকে এবং প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সোহরাব হোসেনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।'

ডাকসুর সাবেক ভিপি এই ভিপি বলেন, 'উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রলীগের যে কর্মী আমাদের বিরুদ্ধে মামলাটি করেছিলেন, সেই মামলার আসামি হিসেবে নাজমুল এবং সাইফুলকে পুলিশ গ্রেফতার করতেই পারে। কিন্তু সোহরাব হোসেনের সঙ্গে এই মামলার কোনও সম্পর্ক নেই। তাকে কেন তুলে নিয়ে যাওয়া হলো?'

এদিকে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, ছাত্রী ধর্ষণের ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা তা তার জানা নেই।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবির) অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বাংলা ট্রিবিউবনকে বলেন, 'ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা না আমার জানা নেই। না জেনে এবিষয়ে কথা বলা যাবে না।'

উল্লেখ্য, ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে গত ২০ সেপ্টেম্বর রাতে রাজধানীর লালবাগ থানায় ঢাবির এক ছাত্রী মামলা করেন। এতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ছয় জনকে আসামি করা হয়। নাজমুল হুদা এই মামলার ৫ নম্বর আসামি। তিনি ওই সংগঠনের ঢাবি শাখার সহসভাপতি। পরে ওই ঘটনায় কোতায়ালি থানায় আরও একটি মামলা করেন ওই ছাত্রী।

/এসএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী