আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় ২ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২০, ২২:১৯ আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ২২:৩৮

গ্রেফতার নোয়াখালীর সুধারাম এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে জিহাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউ'র পুলিশ সুপার আসলাম খান।

আসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’-এর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো—সাইফুল ইসলাম (১৮) ও মনিরুল আহসান ওরফে মনির (২৮)। সাইফুল ইসলাম নোয়াখালী জেলার আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বয়ক হিসেবে বিগত দুই বছর যাবৎ দায়িত্ব পালন করে। মনিরুল আহসান দীর্ঘ ছয় বছর ধরে জিহাদি মতাদর্শে উদ্বুদ্ধ এবং জিহাদি মতাদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সাইফুলের সহযোগী হিসেবে কার্যক্রম পরিচালনা করে।’’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘গ্রেফতার দুই ব্যক্তি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা হটিয়ে যেকোনও মূল্যে কথিত ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে। তারা ফেসবুকসহ বিভিন্ন অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যম ও অফলাইনে দেশবিরোধী পরিকল্পনা চালায়। দেশের বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে তাদের খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংহতি, জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে। গ্রেফতারকালে তাদের কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোবাইল সেট, একটি সিম কার্ড এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।’

তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের ষড়যন্ত্র, অপরাধ সংঘটনের সহায়তা, সহযোগিতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় সুধারাম মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(৩)/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

/এসএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৩ বছর পর ঘরের মাঠে সাফে ট্রফি জিততে চান তপু
২৩ বছর পর ঘরের মাঠে সাফে ট্রফি জিততে চান তপু
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২০৩০ মামলা, সবচেয়ে বেশি গুলশানে
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২০৩০ মামলা, সবচেয়ে বেশি গুলশানে
৪৫তম বিসিএসে ৩৮৩ জন শিক্ষা ক্যাডারে নিয়োগ
৪৫তম বিসিএসে ৩৮৩ জন শিক্ষা ক্যাডারে নিয়োগ
তেহরানে বৈঠকে বসছে মক্কা প্যাক্ট ও ইরান
তেহরানে বৈঠকে বসছে মক্কা প্যাক্ট ও ইরান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি