পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি ডেমরার আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২০, ২১:৫১আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২৩:১০

১০তলা ভবনে আগুন (ছবি: নাসিরুল ইসলাম) সূত্রপাতের পাঁচ ঘণ্টা অতিবাহিত হলেও নিয়ন্ত্রণে আসেনি ডেমরার লাইট কারখানার আগুন। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের ১৫০ জন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ইতোমধ্যে ১০ তলা ওই ভবনের চার, পাঁচ, ছয়, সাত ও আটতলায় আগুন ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৫টার কিছু আগে ডেমরার কোনাপাড়া মাদ্রাসা রোডের পাশা টাওয়ারে লাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনের ছয়তলা থেকে আগুনের সূত্রপাত হয়। বিকাল ৫টা ১৫ মিনিটে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

১০তলা ভবনে আগুন
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাঁচ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনাস্থলে সাহায্যকারী সংস্থা হিসেবে র‍্যাব, পুলিশ, রেড ক্রিসেন্ট, বিএনসিসি স্কাউট কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সেখানে কেউ আটকা পড়েছে কিনা সেই বিষয়েও জানা সম্ভব হয়নি।’

তিনি জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। ভবনটিতে লাইট ও ফ্যান তৈরির কারখানা ছিল।

আরও পড়ুন: রাজধানীতে লাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

/এসএইচ/এনএস/
সম্পর্কিত
ক্রিকেটার থেকে যেভাবে আন্ডারওয়ার্ল্ডের আতঙ্ক, সেকেন্ড ইন কমান্ড
বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম স্থানে ঢাকা 
শনিবার শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়ে বসছেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
প্লাস্টিকের চাল ও ডিম: গুজব, বাস্তবতা নাকি খাদ্য নিরাপত্তার নতুন শঙ্কা
প্লাস্টিকের চাল ও ডিম: গুজব, বাস্তবতা নাকি খাদ্য নিরাপত্তার নতুন শঙ্কা
রফতানি খাত বাড়াতে ইসিফরজে প্রকল্প: ১ লাখ ৮০ হাজার নতুন কর্মসংস্থান 
রফতানি খাত বাড়াতে ইসিফরজে প্রকল্প: ১ লাখ ৮০ হাজার নতুন কর্মসংস্থান 
খেলতে গিয়ে পুকুরে পড়ে বোন, বাঁচাতে গিয়ে প্রাণ গেলো ভাইয়েরও
খেলতে গিয়ে পুকুরে পড়ে বোন, বাঁচাতে গিয়ে প্রাণ গেলো ভাইয়েরও
স্ত্রীকে বাড়ি ফিরতে না দিতেই বাঁধ কেটে বন্যা! এরপর যা হলো..
স্ত্রীকে বাড়ি ফিরতে না দিতেই বাঁধ কেটে বন্যা! এরপর যা হলো..
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড