সনদের দাবিতে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২০, ১৬:৩৩ আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৬:৩৩

সনদের দাবিতে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন করোনা পরিস্থিতি বিবেচনায় আইনজীবী অন্তর্ভুক্তি পরীক্ষায় এমসিকিউ (নৈর্ব্যক্তিক) উত্তীর্ণ প্রায় ১৩ হাজার শিক্ষার্থীকে কালবিলম্ব না করে ভাইভা নিয়ে আইনজীবী সনদ প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১ থেকে ২ পর্যন্ত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধন পালন করেন।
এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে এনরোলমেন্ট প্রক্রিয়ার প্রিলিমিনারি পরীক্ষায় ২০১৭ সালের ২১ জুলাই এবং চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবী। দীর্ঘদিন ধরে বার কাউন্সিলে এনরোলমেন্ট পরীক্ষা সম্পন্ন না হওয়ায় আমরা মানবেতর জীবনযাপন করছি। উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ২০১৮ ও ২০১৯ সালে কোনও এনরোলমেন্ট পরীক্ষা না হওয়ায় শিক্ষানবিশ আইনজীবীরা ২০১৯ সালের ১১ নভেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পরীক্ষার দাবিতে আমরণ অনশন করি।
তারা আরও বলেন, ওই অনশনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আইনজীবী তালিকাভুক্তকরণ পরীক্ষার প্রিলিমিনারি সম্পন্ন হয় এবং ওই পরীক্ষায় ৯ হাজারের অধিক শিক্ষার্থী উত্তীর্ণ হই। এছাড়াও ২০১৭ সালের পরীক্ষায় এমসিকিউ উত্তীর্ণ আরও প্রায় ৪ হাজার শিক্ষার্থী পাস করে লিখিত পরীক্ষার আশায় বসে আছে।
তারা বলেন, বর্তমান বার কাউন্সিলের কমিটিতে যেসব নির্বাচিত সদস্য আছেন, তাদের প্রায় সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাই বার কাউন্সিলের বর্তমান কমিটির সফলতাই সরকারের সফলতা, বার কাউন্সিলের বর্তমান কমিটির ব্যর্থতা হচ্ছে সরকারের ব্যর্থতা। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে ভাইভার মাধ্যমে আইনজীবী সনদ প্রদানের আহ্বান জানান শিক্ষানবিশ আইনজীবীরা।
মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন সুমনা আক্তার লিলি, আইনুল ইসলাম বিশাল, আসাদুজ্জামান, নাহিদ, আনোয়ার হোসেন, মাহমুদসহ প্রমুখ শিক্ষানবিশ আইনজীবী।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ ঢাকায় আজও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ ঢাকায় আজও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
শক্তি নিয়ে দুর্গা এলো, আজও হবে মহাসপ্তমীর পূজা
শক্তি নিয়ে দুর্গা এলো, আজও হবে মহাসপ্তমীর পূজা
টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর, ২০২৬)
সাভারে পোশাকশ্রমিকের মৃত্যু, সিসিটিভিতে কর্মকর্তার চড়াও হওয়ার দৃশ্য
সাভারে পোশাকশ্রমিকের মৃত্যু, সিসিটিভিতে কর্মকর্তার চড়াও হওয়ার দৃশ্য
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত