উত্তরায় ৩১টি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় ১৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২০, ২০:২৬আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২২:৪৭

উত্তরার বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের কামারপাড়া এলাকার ১৩ নম্বর রোডের পাশে নির্মাণাধীন একটি ভবন থেকে ৩১টির মতো অবিস্ফোরিত হাত বোমা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ভবনের ভেতর প্রবেশ করে এখনও পর্যন্ত ১৩টি বোমা নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। বাকিগুলো নিরাপদে সরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার সাংবাদিকদের বলেন, 'উত্তরা পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক মাসুম এবং যুবদলের অন্য আরেক নেতা সোহেলকে উপনির্বাচনে ককটেল বিস্ফোরণের দায়ে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে, এখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্মাণাধীন এই ভবন থেকে ৩১টি হাতবোমা উদ্ধার করা হয় এবং ১৩টি বোমা নিষ্ক্রিয় করা হয়। এছাড়া এখানে বোমা তৈরির অনেক সরঞ্জাম পাওয়া যায়। মূলত ঢাকা-১৮ আসনের উপনির্বাচন প্রশ্নবিদ্ধ করতে নাশকতার উদ্দেশ্যে হাতবোমাগুলো রাখা হয়েছিল।'

উত্তরার ওই এলাকায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা মহানগর উত্তর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (ডিসি) লাকি আক্তার বলেন, ‘নির্মাণাধীন ভবনটিতে অবিস্ফোরিত ৩১টির মতো হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। ইতোমধ্যে ১৩টির মতো নিষ্ক্রিয় করা হয়েছে। সেখানে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। তারা পরে এ বিষয়ে কথা বলবেন।’ 

ঘটনাস্থলে অবিস্ফোরিত বেশ কয়েকটি বোমা রয়েছে এমন খবরে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও উত্তরা পশ্চিম থানা পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পাশের বাসাগুলো থেকে কাউকে ভেতরে বা বাইরে যেতে দিচ্ছে না পুলিশ। 

উত্তরার এই বাড়িটি ঘিরে রাখা হয়েছে এরআগে  শুক্রবার (২০ নভেম্বর) বিকালের দিকে অবিস্ফোরিত ওই বোমাগুলো উদ্ধার করে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত বলতে পারছি না। প্রথমে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে বোমাসদৃশ বস্তু মনে হলে ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে কাজ করছেন।

/এসএইচ/আইএ/ এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান