মালির উদ্দেশে ১৪০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২০, ১৩:২৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৩:২৭

মালি যাওয়ার আগে শাহজালাল বিমানবন্দরে পুলিশ সদস্যরা বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য ঢাকা ছেড়েছেন। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে মালির রাজধানী বামাকোর উদ্দেশে যাত্রা করেন তারা।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা জানান, বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের দলটি শুক্রবার রাতে মালির উদ্দেশে ঢাকা ছেড়ে যান। কমান্ডার (পুলিশ সুপার) বেলাল উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ফরমড্ পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ-১) সপ্তম রোটেশনের ৭০ জন এবং কমান্ডার (পুলিশ সুপার) মুহাম্মদ আবদুল ওয়াহাবের নেতৃত্বে বাংলাদেশ ফরমড্ পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ-২) তৃতীয় রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন এই দলে।

মালি যাওয়ার আগে শাহজালাল বিমানবন্দরে পুলিশ সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিআইজি (ওয়েলফেয়ার) মো. বশির উদ্দীন আহমেদ এবং ইউএন অ্যাফেয়ার্স অপারেশন্স উইংয়ের কর্মকর্তারা মিশনগামী সদস্যদের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করে তাদের বিদায় জানান।

বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যরা ২০১৩ সাল থেকে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ পুলিশের আরও একটি ফরমড্ পুলিশ ইউনিট ২০১৭ সাল থেকে মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় অসীম সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। দুর্গম ভৌগোলিক অবস্থান এবং প্রতিকূল আবহাওয়া জয় করে বাংলাদেশ পুলিশের নিষ্ঠাবান সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

/জেইউ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শরীফুলের ৭ম শিকার হয়ে ৬৭ রানে আউট হলেন গ্রিন
শরীফুলের ৭ম শিকার হয়ে ৬৭ রানে আউট হলেন গ্রিন
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’