শাক-সবজি থেকে নিত্যপণ্য সবই ‘উপহার’ নেন শিক্ষা অফিসার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২০, ১৯:৪৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৯:৪৬

প্রাথমিক শিক্ষা অধিদফতর প্রাথমিকের একজন উপজেলা সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে শাক-সবজি থেকে শুরু করে বিভিন্ন নিত্যপণ্য উপঢৌকন নেওয়ার অভিযোগ পেয়েছেন ঢাকার বিভাগীয় উপপরিচালক। এই ঘটনায় সংশ্লিষ্ট ওই শিক্ষা অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শাস্তি হিসেবে তাকে প্রথমবারের মতো সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।
গত ৩ ডিসেম্বর প্রাথমিকের ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ঢাকার কেরানীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার পলি রানী সরকারের বিরুদ্ধে শিক্ষকদের কাছ থেকে জোর করে শাক-সবজি, তরি-তরকারি, লাউ, ডিম, দুধ, মাংস, দেশি মুরগী, আম-কাঁঠাল, বাসা থেকে রান্না করা খাবার গিফট নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এতে আরও বলা হয়, পরিদর্শনে গেলে সিএনজি ভাড়া ও রিজার্ভ করে নেওয়া, আড়ং ভাউচার গিফট, রাইস কুকার, প্রেসার কুকার, আয়রন মেশিন, টেবিল ফ্যান, ইত্যাদি গিফট নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমতাবস্থায় আপনাকে প্রথমবারের মতো সতর্ক করা হলো। ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন
হাসপাতালের গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সন্ত্রাসবিরোধী মামলায় স্কুলছাত্র কারাগারে
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সন্ত্রাসবিরোধী মামলায় স্কুলছাত্র কারাগারে
হামের ধাক্কায় ঋণের বোঝা, চিকিৎসা ব্যয়ে বিপাকে অধিকাংশ পরিবার
হামের ধাক্কায় ঋণের বোঝা, চিকিৎসা ব্যয়ে বিপাকে অধিকাংশ পরিবার
ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখারেজি
ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখারেজি
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে